1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার
104

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় আমির হামজা (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ রোববার (০১ ডিসেম্বর) সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের এনামুল হকের ছেলে এবং স্থানীয় বেসরকারি স্কুলের কেজি ওয়ান এর শিক্ষার্থী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমির হামজার বাবা একটি বেসরকারি কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করার কারণে উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে আমির হামজা রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পরে চেঙ্গাইন এলাকার জাবালে নুর জামে মসজিদের সামনে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত নামা চালাকচরগামী একটি প্রাইভেটকার আমির হামজাকে ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কায় আমির হামজা ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার সহকারী পরিদর্শক (এসআই )শহিদুর রহমান জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT