1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

মনোহরদীতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর শিশুর মরদেহ মিলল ধানের জমিতে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৪৯ বার
Oplus_0
86

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর ধান ক্ষেত থেকে পাওয়া গেছে দেড় বছরের শিশু আয়েশার লাশ। আজ শুক্রবার (৫ জুলাই) সকাল এগারটার দিকে মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকার ধান ক্ষেত থেকে আয়েশার লাশ উদ্ধার করা হয়।

আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সহ পোস্ট দেওয়ার পরও নিহত আয়েশাকে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।

অবশেষে শুক্রবার সকাল এগারটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশি। আয়েশার লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT