1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

মনোহরদীতে দুইগাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৬০০ বার
Oplus_131072
123

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ মাহমুদ (২৮) এবং এমরান(২৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার(১৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার হেতেমদী টু সাগরদী নতুন সড়কের মঈষার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ মাহমুদ মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে ও চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী এবং নিহত এমরান একই এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসিফ মাহমুফ এবং এমরান মোটরসাইকেল দিয়ে সাগরদীর দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মহিষাকান্দী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আসিফ মাহমুদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমরান কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো জানা যায়, আসিফ মাহমুদের ১৪ দিন বয়সের এক মেয়ে রয়েছে এবং এমরান গতকাল বৃহস্পতিবার বিয়ে করেছিল।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT