1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করেছে আনসার ভিডিপি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৫৪ বার
Oplus_131072
22

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে আনসার ভিডিপির সদস্যরা। আজ শনিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার।

আটককৃতরা হলেন, মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫ টার দিকে হেতেমদী পেট্রোল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। পরে টহলরত আনসার সদস্য শুকুন্দী ইউনিয়ন দলনেতা মো. বুরুজ মিয়া, পৌরসভা ওয়ার্ড দলনেতা মো. মামুন মিয়া, সহকারী আনসার কোম্পানি কমান্ডার মোঃ দুলাল মিয়া, চন্দনবাড়ী ইউনিয়ন আনসার কমান্ডার মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাদেরকে থানা হাজতে আটক রাখা হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আনসার ভিডিপি সদস্যরা সড়কে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ির নিরাপত্তা নিশ্চিতে টহল দিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় চুরি করে বলে স্বীকার করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT