1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

মনোহরদীতে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৫৩ বার
92

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হাতিরদিয়া বাজারে এক বছর পর আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৭ টার দিকে জুতাপট্টিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০-১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মনোহরদী ও শিবপুর উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এগিয়ে আসেন আশপাশের ব্যবসায়ী-কর্মচারীসহ স্বেচ্ছাসেবীরা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী এই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন মার্কেটের প্রায় সব দোকান আগুনে পুড়ে যায়। পরে আবারও তারা সংস্কার করে সেখানে নতুন দোকান করেন।

ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে। তাদের ধারণা, শত্রুতা বশত কেউ এই ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে জুতার দোকান, টিনের দোকান, কাপড়ের দোকান ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানসহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যায়।

রিফাত সু স্টোরের মালিক রিফাত মিয়া বলেন, আমার দুটি দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

রনি সু স্টোরের মালিক রনি ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে তার দোকান পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানে ছিল মালামালে ভরপুর।

ভূঞা ট্রেডার্সের মালিক সাখাওয়াত হোসেন ভূঞা বলেন, দোকান মালামালে ভরপুর ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ৬০-৭০ লক্ষাধিক টাকার মালামাল ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনোহরদী কার্যালয়ের উপ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT