1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নরসিংদী জেলার শাখার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পারভেজ আহমেদ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৩২ বার
72

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : বৃক্ষরোপন দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি “Plant For Next Generation” হাজী আবেদ আলী কলেজে সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ১ যুগ ধরে আমাদের দেশের বিভিন্ন স্থানে সেবামূলক কর্মসূচি ও কাজ করে যাচ্ছেন। তাই ভি-বিডি’র ১ যুগ উপলক্ষে ১২ টি চারা গাছ হাজী আবেদ আলী কলেজ প্রাঙ্গনে রোপন করছি তারমধ্যে রয়েছে (বকুল ৪,কৃষ্ণচূড়া ৩, কাঠবাদাম ২, কামিনী ৩)।

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলা শাখা বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করেছে। নরসিংদী সদরে হাজি আবেদ আলী কলেজে বৃক্ষ রোপণ করা হয়।

এ কার্যক্রমে নরসিংদী জেলার আজিজুল হক আকাশ, এনামুল হক মোমেন, জান্নাতুল ফেরদৌসী স্মৃতি, সিরাতুন্নাহার রিজন,আশফিয়া জান্নাত ঐতিহ্য, নাদিয়া,ইব্রাহিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আয়োজনটি বাস্তবায়ন করে থাকে।

সেচ্ছাসেবীরা সুস্থ পরিবেশ সমাজকে উপহার দিতে আগামীতে প্লাস্টিক দূষণ কমিয়ে আনতে আরও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাবে।পৃথিবীর সুস্থতায় বৃক্ষ সবুজ গাছ সবুজ প্রাণ গড়ে সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব। গাছ লাগাই পরিবেশ ও প্রাণ বাঁচাই। গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। সুন্দর সবুজ পৃথিবী করতে গাছের কোন বিকল্প নেই চলো করি বৃক্ষরোপণ পৃথিবী হোক সুন্দর ভুবন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT