1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বেলাবতে সিজিবি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭২ বার
150

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন চলো গড়ি বেলাব এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। (২ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার বেলাব টেকনিক্যাল স্কুলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষায় উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৪৫ জন পরীক্ষার্থী।

বেলাব উপজেলার বিভিন্ন এলাকার ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বৃক্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠন চলো গড়ি বেলাব গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন চলো গড়ির এরকম ব্যতিক্রমী কাজকে স্বাগত জানিয়ে উপস্থিত সুধীজন চল গড়ি বেলাবরের ভূয়সী প্রশংসা করেন।পরিক্ষা শেষে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

পরীক্ষায় বেলাব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইয়েদুল আহমেদ খাঁন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ, বাজনাব  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন চলো গড়ি বেলাব অনলাইন প্লাটফর্মের এডমিন প্যানেল সদস্য তানভীর আহমেদ, আতিক খোকন, সোহরাব হোসেন,সাইফুল ইসলাম’সহ প্রমূখ।

চলো গড়ি বেলাবরের এডমিন এডমিন প্যানেলের সদস্য আতিকুর রহমান খোকন বলেন,চলো গড়ি বেলাব দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নশীল কাজ করে আসছে। শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহিত করার জন্য আমাদের এ আয়োজন।

চলো গড়ি বেলাবরের এডমিন প্যানেল সদস্য তানভীর আহমেদ বলেন,আমাদের উক্ত সংগঠনটি  সামাজিক সংগঠন, আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো বলে মনে করি।চলো গড়ি বেলাব প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি,শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড জড়িত। উক্ত কর্মকান্ডের ধারাবাহিকতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT