1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বেলাবতে বিএমইউজে’র কমিটিতে আলি সভাপতি, আলমগীর সম্পাদক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার
93

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বেলাব উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ আগামী দুই বছরের (২০২৩-২৫) জন্য এ কমিটি ঘোষণা করেন।

আজ সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার পাহাড় উজিলাব বীর মুক্তিযোদ্ধা মার্কেটে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বেলাব উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক প্রতিদিনের সংবাদ বেলাব প্রতিনিধি মোঃ আলি হোসেনকে সভাপতি এবং দৈনিক কালবেলা বেলাব উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর পাঠানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক সকালের সময় বেলাব প্রতিনিধি মোঃ রমজান আলী জুয়েলকে সিনিয়র সহ-সভাপতি, বার্তা বিচিত্রার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খানকে সহ-সভাপতি, মোহনা টেলিভিশনের বেলাব প্রতিনিধি মোঃ আশিকুর রহমান সৈকতকে যুগ্ম সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন বেলাব প্রতিনিধি ফয়সাল আহমেদ আব্দুল্লাহ,

দৈনিক আমার সময় বেলাব প্রতিনিধি মোঃ ফরিদ-উজ -জামানকে অর্থ সম্পাদক, বার্তা বিচিত্রার প্রতিনিধি মোঃ আবু বক্কর ছিদ্দিক কে প্রচার ও দপ্তর সম্পাদক, দৈনিক গণমুক্তির বেলাব প্রতিনিধি রেজাউল আলম বিপ্লবকে আইসিটি বিষয়ক সম্পাদক, দৈনিক গড়বো বাংলাদেশ বেলাব প্রতিনিধি শাহিনূর আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক,

নির্বাহী সদস্য দৈনিক সমকাল বেলাব প্রতিনিধি শেখ আঃ জলিল, মাইটিভির বেলাব প্রতিনিধি মোঃ আমিনুল হক, এশিয়ান টেলিভিশন বেলাব প্রতিনিধি আশিকুর রহমান হানিফ, সিটিজেন টাইমস বেলাব প্রতিনিধি দুলাল সরকার, দৈনিক বাংলাদেশ সমাচার বেলাব প্রতিনিধি মোঃ বাদল মিয়া, সম্মানিত সদস্য দৈনিক আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন নিলু, দৈনিক যুগান্তর বেলাব প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন,

দৈনিক মানবকন্ঠ বেলাব প্রতিনিধি মোঃ সপ্বন মাহমুদ, সহকারী সম্পাদক সাপ্তাহিক নিরপেক্ষ অরুনীমা মোঃদিদার হোসেন পিন্টু, ফালগুনী টেলিভিশন বেলাব প্রতিনিধি মকবুল হাসান রজনী, দৈনিক ইত্তেফাক বেলাব প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময় বেলাব প্রতিনিধি প্রতিনিধি প্রদীপ কুমার দেবনাথ ও দৈনিক ভোরের কাগজ বেলাব প্রতিনিধি মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) ভৈরব শাখার সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু, সদস্য এম আর ওয়াসিম’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT