1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার
Oplus_131072
113

আলনগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শুরুর আগে হোসেন নগর পাইলট স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে কিছু সময় তারা নীরবে দাঁড়িয়ে থাকেন।

সেতু বিভাগের সাবেক সচিব ও হোসেন নগর পাইলট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জাহিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মো: আব্দুল হান্নান, এম আর ডি আই এর এ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন , বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি , বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT