1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার
33

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি নীলকুঠি ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে এই নৌকা বাইচপ্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বড়িবাড়ি-নীলকুঠি এলাকার যুব সমাজদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতার সভাপতি ছিলেন স্থানীয় মেম্বার মোঃ সবুজ মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন
আক্তার খালেদা, বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ, উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম,জেলা পরিষদের সদস্য মোঃ মেরাজ মাহমুদ, তামান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, আপন টেলিকমের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ও বেলাব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক মাস্টার প্রমূখ।

প্রতিবছরের ন্যায় এবছরও বড়িবাড়ি-নীলকুঠি এলাকার আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে আশেপাশের এলাকা থেকে সকাল হতে জুড়ো হতে থাকে হাজার হাজার নারী পুরুষ। এত সংখ্যক মানুষের উপস্থিতি সামলাতে আয়োজক কমিটি রীতিমত হিমসীম খেতে হয়। নৌকা বাইচ প্রতিযোগীতায় বড় ৫টি দল ও ছোট ২টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় বিজয়নগর বি-বাড়িয়ার মজিবুর রহমান, রানার্স আপ হয় বিজয় নগরের হাজী ফুল মিয়া, ও ৩য় স্থান হবিগঞ্জের বাশু মিয়ার দল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT