1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবেনা: সেলিনা রহমান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৭৭ বার
Oplus_131072
90

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিনা রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। যদি বিগত ১০ মাসে সংস্কার করেই থাকেন তবে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমুল্যের এমন দশা কেন? এখনো কেন মব জাস্টিজ হচ্ছে? দেশে খুনসহ অত্যাচার বেড়েছে তাহলে কি সংস্কার করছেন? পুলিশের পোষাক পরিবর্তন কি কোন সংস্কারের মধ্যে পড়ে? সংস্কার হতে হবে মানুষের মনের ভিতর থেকে মানুষের চিন্তা-চেতনাকে। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিন। বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবেনা।

তিনি শনিবার (০১ জুন) বিকেলে নরসিংদীর শিশু একাডেমী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যরা ৭১ এর মতোই ২৪ সালেও জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছে, এটাই হলো আওয়ামীলীগের চরিত্র। দলের কর্মীবাহিনীর কথা তারা কখনোই চিন্তা করেন না, তারা সুধু চিন্তা করে বাংলাদেশের সম্পদ, লোভলালসা আর ক্ষমতার সিংহাসন। পক্ষান্তরে জিয়া পরিবার সব সময় জনগণের সাথে ছিলো এবং থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT