1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে: মহসীন হোসাইন বিদ্যুৎ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯১ বার
112

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, বিএনপি জনগণের দল, যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে।

তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার বড়চর বাহাদুরপুর লোচনপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, ৩৬ বছরের রাজনৈতিক জীবনে ৪৩টি মামলা খেয়েছি। এর মধ্যে ৬ বছর ৮ মাস কারাগারে কাটিয়েছি। অসংখ্য বছর ফেরারি ছিলাম। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথ থেকে, কোনো দিন পালিয়ে যায়নি। যার জন্য মামলা, হামলার শিকার হয়েছি।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরোধী দলের কোনো ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভ ও গণ আক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ্যাড. আল আমিন হোসেন বিপ্লব, হাবিবুর রহমান শাহিন, জাকির হোসেন, শহীদুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি মহসীন হোসাইন বিদ্যুৎকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT