1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার
53

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খাঁন।

তিনি বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো: সাইফুল ইসলাম, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT