1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ফিলিস্তিনের পক্ষে পতাকা নিয়ে রায়পুরা ওলামা পরিষদের বিক্ষোভ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৬৩ বার
96

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে নরসিংদীর রায়পুরা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন ওলামা পরিষদ। বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা। ও বাংলাদেশের জাতীয় পতাকা।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার পৌরসভা মাঠ চত্বরে মিছিলে মিছিলে সমবেত হন মুসল্লিরা। পরে সেখান থেকে স্বাধীনতা চত্বর হয়ে রায়পুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা প্রেস ক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইহুদিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে মুসল্লিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে খাবার এবং আনুষাঙ্গিক জিনিস পাঠাতে অনুরোধ করেন মুসল্লিরা।

তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT