1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশ উপজেলা নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৭৩ বার
92

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক ও জাতীয় পার্টি থেকে এডভোকেট সারোয়ার মোল্লা।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কারিউল্লাহ সরকার, এম এ কাইয়ুম ও এডভোকেট সাইফুল ইসলাম গাজী।

নারী ভাইস চেয়ারম্যান সদস্য পদে দুই প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও সাবেক ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT