1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ

ফারদিন হাসান দিপ্ত | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫৯ বার
103

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : জামাত-বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে পলাশ উপজেলা যুবলীগ ও ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ঘোড়াশাল বাজার হতে শুরু হয়ে ঘোড়াশাল টোল প্লাজা হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঘোড়া চত্বরে এসে এক শান্তি সমাবেশ করে।

এ সময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক এস এম শফি, উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT