1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে হজ্বব্রত পালনকারী হাজীদের সংবর্ধনা প্রদান

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৮ বার
96

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২০২৩ সালে হজ্বব্রত পালনকারী হাজীগণের সম্মানে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগষ্ট) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

পলাশ উপজেলা হাজী কল্যাণ সোসাইটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল ইসলাম মক্কী, পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ সিকদার, শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রহিম।

হাজী কল্যাণ সোসাইটি পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা জাকির হোসেন বেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন, আলহাজ্ব মাওলানা হাফিজউদ্দিন, আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ ও হাজি কল্যাণ সোসাইটি পলাশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোঃ সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT