1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে সমকালের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৫২৭ বার
101
নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিযে আজ শনিবার সকালে নরসিংদীর পলাশে পালিত হযেছে দৈনিক সমকালের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল ১১ টায় ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বিভিন্ন সড়ক ঘুরে পলাশ প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সমকালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় একে অপরকে কেক খাওয়ানোর আনন্দে মেতে উঠেন।
র‍্যালী ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হক, প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারন সম্পাদক ও সমকালের পলাশ প্রতিনিধি মো: আশাদউল্লাহ মনা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মানিক মিয়া,
পলাশ উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আল আমীন, যুগান্তর এর পলাশ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির, ইত্তেফাক এর মো: আখতারুজ্জামান, স্বপ্ন প্রতিদিনের সফিকুল ইসলাম, পজেটিভ বাংলা টিভির বিল্লাল হোসেন, জনগনের বাণীর নাজমুল হক মনি ও পথিক টিভির ফারদিন হাসান দিপ্ত প্রমুখ।
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT