1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে শীতলক্ষ্যা নদীর তীর বেদখল রোধকল্পে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪৪১ বার
94

মোঃ আশাদউল্লাহ মনা : শীতলক্ষ্যা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষা এবং নদী দুষণ ও তীর বেদখল রোধকল্পে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও প্রাণ ফুড ফ্যাক্টরীর প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT