1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭০ বার
84

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের প্রথম দিনে সারা দেশের মতো নরসিংদীর পলাশে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেনের প্রায় ৫ লাখ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

পলাশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিনের সঞ্চালনায় সকালে উপজেলার ৪৬ নং সরকারি শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম , ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও সেলিনা আক্তার প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT