1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৫ বার
79

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রেললাইনের পাশে পড়েছিল সুৃমন সাহা (৩৪) নামে এক দিনমজুর যুবকের মরদেহ। আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আনসার ভিডিপি সদস্যরা।

নিহত সুমন সাহা জিনারদীর রাবান গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা।

পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। আজ শনিবার ভোরের দিকে তিনি বাসা থেকে বের হয়ে আসেন কাজের সন্ধানে। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

তারা প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল ৭টার দিকে বরাব এলাকা পার হয়। এসময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT