1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে মায়ের দোয়া বেকারীকে জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪১৯ বার
95

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মায়ের দোয়া নামে এক বেকারীকে জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও খাদ্য পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ করার দায়ে মায়ের দোয়া নামক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশের ব্যবসায়ীরা যেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে এ লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT