1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৩৮ বার
100

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে “মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল পৌর মিলনায়তনে আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হক, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার ও থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ দাস প্রমুখ।

পলাশ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভার মাধ্যমিক স্কুল ও কলেজের ১০০০ শিক্ষক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT