1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

পলাশে মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩২৫ বার
47

মো: আশাদউল্লাহ মনা : “একটি শিশু, একটি গাছ প্রাণপ্রাচুর্যের পলাশ’ এ স্লোগানে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে আমরা এই ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছি। প্রত্যেকটি শিক্ষার্থী এই চারা পাওয়ার পর বাড়িতে নিয়ে যাবে এবং বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করবে। পরে তারা গাছ গুলোর যত্ন নিবে।

এক সময় গাছ গুলো যখন বড় হয়ে উঠবে তখন ফল ধরবে। আর এই ফল তারা খেতে পারবে। এতে করে শিক্ষার্থীরা গাছের প্রতি যত্নশীল হবে। যখন তারা গাছের পরিচর্যা করতে শিখবে তখন সে নিজের এবং দেশ ও জাতির সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হবে। এমনকি মানুষকেও সেবাযত্ন করতে পারবে তারা। এমন ধারণ থেকেই উপজেলার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছি

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT