1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৫৭ বার
31

মো: আশাদউল্লাহ মনা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৪৭৮ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াছমিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT