1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন যুবকরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৫২৮ বার
107

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশে যুবকদের কাছ থেকে একটি মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান। মঙ্গলবার লাইলাতুল কদরের রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কাঁঠালিয়া পাড়া জামে মসজিদের ইমাম এই উপহারটি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন ছিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

মুসল্লিরা জানান, ঘোড়াশাল পৌর এলাকার বালিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান ১৯৯৮ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে কাঁঠালিয়া পাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি ওই মসজিদের মক্তবে শিক্ষকের দায়িত্বও পালন করে যাচ্ছেন তিনি।

দীর্ঘ এই ২৫ বছরে তার কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করায় তার প্রতি একটি আলাদা ভালোবাসা গড়ে ওঠে স্থানীয়দের। বিগত সময়ে বিভিন্নভাবে ইমামকে সম্মানিত করেছেন তারা। এবার ঈদ উপলক্ষে মোটরসাইকেল উপহার দিয়ে মসজিদের ইমামকে সম্মানিত করায় এলাকায় প্রশংসায় ভাসছেন যুবকরা।

ইমাম হাফেজ আব্দুর রহমান জানান, যুবকরা সবাই মিলে আমাকে এই উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করায় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, আমরা সবাই খুশি হয়েছি। বিশেষ করে আমি এলাকার যুবকদের জন্য সকলের কাছে দোয়া চাই। তারা আমার ছাত্র ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে এই মসজিদের মক্তবে আমি তাদের পড়িয়েছি। সবাই দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করে যেতে পারি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT