1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১৬৩ বার
87

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সেন্টু দাস (৫০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে পলাশ উপজেলার জিনারদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেন্টু দাস ওই এলাকার দিনেশ দাসের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে জিনারদীর রেলওয়ে স্টেশনের পাশের একটি নির্মাণাধীন দোতলা ভবনে রং দেয়ার সময় পা পিছলে নিচে পড়ে যান সেন্টু। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পলাশ থানার উপপরিদর্শক আলতাফ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT