1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার
91

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে হালিমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আবিদা সুলতানা, সফল জননী রাহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা ফারজানা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আছমা আলমকে এ সময় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ, শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এই ৫ জন জয়িতা নির্বাচিত হন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT