1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

পলাশে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৫০ বার
16

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।আলোচনা সভায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT