1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে পুকুরে বিষ প্রয়োগ, ২০ লাখ টাকার মাছ নিধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার
102

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে মৎস্য চাষি ফিরোজ মিয়ার পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়।

আজ রোববার ভোরে মাছ মরে ভেসে উঠতে দেখে পুকুরে জাল দিয়ে তা সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী ফিরোজ মিয়া জানান, গতকাল শনিবার মধ্যরাতে অজ্ঞাত দুই যুবক পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে ভোরে পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি। এতে তার পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে যায় বলেও দাবি করেন এই মৎস্য চাষী।

এ দিকে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির পক্ষ্য থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT