1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৮ মামলায় জরিমানা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪২৯ বার
58

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক নাছিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্রের যোগ সাজশে এই অঞ্চলে অর্ধশতাধিক অবৈধ আবাসিক সংযোগের মাধ্যমে বাসা-বাড়িতে ব্যবহার করে আসছিলো। এই খবর পেয়ে
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু রাইজারের মাধ্যমে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অনিয়মের অভিযোগে অবৈধ সংযোগধারীদেরকে ৮টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান, ডেপুটি ম্যানেজার মজিবুর রহমান, সুরজিৎ কুমার সাহা সহ তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT