1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ডেকে নিয়ে যুবককে কু’পিয়ে কব্জি ক’র্তন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৮৯ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ফোন করে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি কর্তনের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে উকিল বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে এবং পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। বর্তমানে শফিকুল ইসলাম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শফিকুল ইসলাম ডাঙ্গা ইউনিয়নের দাম্মাবাড়ি গ্রামের মফেজ আলীর ছেলে।

ভুক্তভোগি শফিকুল ইসলামের বড় ভাই রবিউল মিয়া জানান, আমার ভাই শফিকুল ইসলামের সাথে গতকাল বুধবার (৫ জুলাই) ডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার কামাল হোসেনের শ্যালক আরিফ মিয়ার সাথে একটু কথাকাটাকাটি হয়েছিল। এটি সমাধান করে দেওয়ার কথা বলে আজ (বৃহস্পতিবার ৬ জুলাই) দুপুর ১২ টার দিকে কামাল মেম্বার ফোন করে শফিকুলকে জয়নগর গ্রামে যাওয়ার কথা বলে। পরে শফিকুল সেখানে যায়। এদিকে আগে থেকেই উৎপেতে থাকা আরিফ মিয়াসহ কামাল মেম্বারের একদল সন্ত্রাসী বাহিনী আমার ভাইকে কুপিয়ে বাম হাতের কব্জি কর্তনসহ এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়।

অভিযুক্ত কামাল হোসেন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার শ্যালক আরিফ ঘটনাটি ঘটিয়েছে সত্য। তবে আমি এর সাথে কোনোভাবেই জড়িত নই। বরং আমি স্থানীয় শামীম নামে এক ব্যক্তিকে দিয়ে শফিকুলকে হাসপাতালে পাঠিয়েছি।

এ ব্যাপারে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই বলেন, ঘটনাটি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে খবর নিয়েছি। যতটুকু জানতে পেরেছি, আরিফ ও শফিকুল উভয়ই মাদক কারবারি। সম্ভবত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT