1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে জাতীয় শিশু পুরস্কার বিতরণ

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার
36

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী চিত্রাঙ্কন, নৃত্য ও সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটা গড়িতে বিজয়ীদের মধ্যে জাতীয় শিশু পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার বিতরণ করেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী সহ অন্যান্যরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT