1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬০১ বার
42

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।

আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোর সকালে উপজেলার ওয়াপদা নতুন বাজার এলাকার কামরুল ইসলামের মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পলাশ থানায় একটি মামলা দিলে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশে দীর্ঘদিন ধরে পুলিশের একদল চৌকস টিম চোরদের শনাক্তে অভিযানে নামে। পরে তথ্য প্রযোক্তির সহযোগীতায় শুক্রবার রাতে পলাশ থানার পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলতাবসহ পুলিশের ওই চৌকস টিমটি কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ও তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোন গুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এছাড়া গ্রেপ্তারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT