1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে উদ্বোধনী ফুটবল ম্যাচে মানবতার আলো’র জয়

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭৩ বার
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা বাইকার্স ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে মানবতার আলো একাদশ। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জিনারদী ইউনিয়নের পারুলিয়া ফুটবল খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে ট্রাইবেকারে মানবতার আলো একাদশ ২-৪ গোলে তুষার একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।

পলাশ থানা বাইকার্স ক্লাব এর এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ওবায়দুল কবির মৃধা প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT