1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪৮৫ বার
92

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মৌলভীপাড়া মাদ্রাসায় আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিআরবি ইন্ডাস্ট্রি লিমিটেডের এজিএম ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ছাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন, প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুল বাছেদ ও সাংবাদিক নাসিম আজাদ।

আরো উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার হোসেন, মোঃ মোতাছিম বিল্লাহ, মোস্তফা মাষ্টার, হাফেজ বায়জীদ আহমেদ ও কাজল মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT