1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে আনুমিজান হসপিটালকে লাখ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৮৩১ বার
91

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পলাশের চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে অবস্থিত এই হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, দীর্ঘদিন ধরে আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রম সংগঠিত করে আসছে। আজ অভিযান চলাকালে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অনিয়ম গুলো হলো, ডিপ্লোমাকৃত ওটি সিস্টার নেই, এক্স-রে টেকনিশিয়ান নেই, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হয়, অটোক্লেভ মেশিন নষ্ট, গ্যাসের চুলা দিয়ে জীবানুমুক্ত করা হয়, দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের নামের তালিকা পাওয়া যায়নি, হাসপাতালের হাজিরা খাতায় সিস্টারদের কোন হাজিরা পাওয়া যায়নি এবং কোন ডাক্তার সিজার করেন তারও কোন তথ্য পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন খানসহ পলাশ থানা পুলিশের একটি টিম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT