1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসলামী আন্দোলন মাধবদী শাখা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩২ বার
Oplus_131072
83

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার ৩১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নরসিংদীর মাধবদীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখা

আজ রোববার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মাধবদীবাসীকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ শুভেচ্ছা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম ও সেক্রেটারি মাস্টার মুহাম্মাদ আরিফুল ইসলাম।

তারা বলেন, ‘একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে আমরা হাজির হয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’

তারা আরো বলেন, ‘‘রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শেখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা যেন আমরা আমাদের জীবিনে কাজে লাগাতে পারি তার জন্য চেষ্টা করতে হবে।”

নেতাদ্বয় বলেন, “ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেন কোনভাবেই শরীয়াহ সীমা লংঘন না করে, সেইদিকে খেয়াল রাখার আহবান করব। জুলাই আন্দোলনে মাধবদীর যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনার স্বজনকে জান্নাতের উচু মাকাম দান করবেন এবং ধৈর্য্য ধরার জন্য আপনারাও মর্যাদাবান হবেন। আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি”

ইসলামী আন্দোলন মাধবদী অধিনস্থ সব পর্যায়ের নেতা-কর্মী এবং স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মীদের শুভেচ্ছা জানায় তারা। সেই সাথে মাধবদী’র সকল সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত পেশাজীবি এবং ছোট-বড় সকল উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানায় তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT