1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নির্বাচন বাদ দিয়ে সংস্কার নয়, সংস্কার বাদ দিয়ে নির্বাচন নয়: স.উ.ম আব্দুস সামাদ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান : ‎
  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪০৬ বার
Oplus_131072
48

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান : ‎বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ বলেছেন আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই। নির্বাচন বাদ দিয়ে শুধু সংস্কার নয়, সংস্কার বাদ দিয়ে নির্বাচন নয়।

‎শনিবার (২আগষ্ট) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

‎এসময় ইসলামি ফ্রন্ট নরসিংদী জেলার সভাপতি আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী জসিমউদ্দিন আশরাফী, যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মোহাম্মদ মুসা।

‎বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুদ্দিন আহমদের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম, যুবসেনা নরসিংদীর সভাপতি মাওলানা ইয়াসিন তাহেরি, সাধারণ সম্পাদক মুফতি শাহ আলম হানাফি, ছাত্রসেনা নরসিংদী জেলার সভাপতি অলিউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

‎এসময় আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদকে পূনরায় সভাপতি, আলহাজ্ব সাইয়েদ শাহ জালাল মুজাহেদীকে সাধারণ সম্পাদক ও মশিউর রহমান রেজভীকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার ৩১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT