1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী-৪ : সাংবাদিক ফয়সালের মনোনয়ন বৈধ ঘোষণা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার
159

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ বেলাব-মনোহরদী আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক মোঃ ফয়সাল আহমেদ আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক(উত্তর) সাংবাদিক মোঃ ফয়সাল আহমেদ আবদুল্লাহ। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানান তিনি।

পরে সাংবাদিক মোঃ ফয়সাল আহমেদ আবদুল্লাহ বলেন, বেলাব-মনোহরদী আসনে সর্বস্তরের জনগণের পাশে থেকে তাদের খেদমত করতে চাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT