1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

নরসিংদী-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৯৬ বার
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী ১-আসন সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হলেন মোঃ ইব্রাহিম ভূঁইয়া। বুধবার (১৪ মে) এমপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে দলটির নীতি নির্ধারনী ফোরাম। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিশ্বস্ত সূত্র।

সূত্র জানায়, মো: ইব্রাহিম ভূইয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নরসিংদী জেলার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন এবং পরবর্তীতে ব্যাংকটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পেশাজীবী শাখা, নরসিংদী জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি নরসিংদী জেলায় ইসলামী ব্যাংকিং সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রাজনৈতিকভাবে, ইব্রাহিম ভূঁইয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় সদস্য এবং পেশাজীবী শাখার মাধ্যমে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নরসিংদী সদর আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, যা তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের স্বীকৃতি। তাঁর পেশাগত এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে নরসিংদী জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT