1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী সদর মডেল থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ওসি এ আর এম আল মামুন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪১৩ বার
Oplus_131072
42

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকে থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরালো ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে থানা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই ওসি এ আর এম আল মামুন থানার অধীনস্থ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এসব অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতার ফলে এলাকায় অপরাধের মাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি থানায় অভিযোগ গ্রহণ ও সেবাদানে স্বচ্ছতা ও দ্রুততা আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা চলছে।

একাধিক ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতির কারণে থানা পুলিশের কার্যক্রম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সম্প্রতি নরসিংদীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্তে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে ওসি এ আর এম আল মামুন বলেন,
“নরসিংদী সদর মডেল থানার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ প্রতিরোধে সচেতন হতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, ভবিষ্যতেও অপরাধ দমনে বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT