1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নরসিংদী ডায়াবেটিক সমিতির নতুন সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৪২ বার
21

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আনন্দঘন পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ‍্যদিয়ে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫-২৮ সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। রাত আটটায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে আবু সালেহ চৌধুরী সহ-সভাপতি ও মোঃ নূরুল আমিন সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

নরসিংদী ডায়াবেটিক সমিতি সূত্রে জানা যায়, নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০ পদের মধ‍্যে সভাপতি এবং প্রথম দুইটি সহ সভাপতি এই ৩টি পদে পদাধিকার বলে যথাক্রমে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন এই ৩ জন পদায়িত হন।

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তার মধ‍্যে ৩টি সহ সভাপতি পদে ৮জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ২টি যুগ্ম সম্পাদক পদে ৪ জন প্রার্থী এবং কার্যনির্বাহী সদস‍্য ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে ২১৬ জন ভোটারের মধ‍্যে ১৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

সহ-সভাপতি পদে যথাক্রমে- আবু সালেহ চৌধুরী ১০০ ভোট, চৌধুরী মোঃ ইয়াহিয়া ৯২ ভোট ও পরেশ সূত্রধর ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নূরুল আমিন।

যুগ্ম সম্পাদক পদে যথাক্রমে- যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক ভূঁইয়া ১০৩ ভোট, ও মলয় কুমার বর্মন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৯জন হলেন, যথাক্রমে সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ বাসার ১১১ ভোট, আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন ১০৭ ভোট, স্বপন কুমার সাহা ১০৩, মোঃ আঃ বাছেদ মিয়া ১০০ ভোট, মোঃ রাসেল বিন হাসানাত ৯৭ ভোট, সলিমুল্লাহ ভূঁঞা ৯৩ ভোট, মোঃ আজহার উদ্দিন ৮৯ ভোট, মোঃ মাসুদুর রহমান মাসুদ ৮৯ ভোট ও শংকর লাল সাহা ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT