1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৬৬ বার
50

নিজস্ব প্রতিবেদক : খায়রুল কবির খোকনকে সভাপতি ও মনজুর এলাহিকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পূর্ণাঙ্গ নরসিংদী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দলীয় প্যাডে এক নাম্বার যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জেলা বিএনপি’র এই কমিটির সদস্যদের ঘোষণা করা হয়।

পরে এইদিন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ময়মনসিংহ ও শেরপুর এই দুই জেলার আহ্বায়ক কমিটি ঘোষণার এ তথ্য জানানো হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির এ কমিটির ১৫১ জন সদস্য ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনে ২২ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির এই কমিটিতে উপদেষ্টা হিসেবে যাদেরকে রাখা হয়েছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আহামেদ লাকী, ফেরদৌস আহামেদ খোকন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল মান্নান খান, এ্যাড. আবদুল মান্নান ভূঁইয়া, এ্যাড. আবদুল হান্নান, কৃষিবিদ হারুন অর রশিদ, নাজমুল হাসান চঞ্চল, এ্যাড. শাহজাহান মিয়া, ডা: হাসান আল জামী, এ্যাড, আবুল কালাম আজাদ, এ্যাড, আবদুল কাদির টিটু, এ্যাড জসিম উদ্দিন, ডা. রুস্তম আলী মধু, বীর মুক্তিযোদ্ধা রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান, বীর মুক্তিযোদ্ধা হজরত আলী ভূঁইয়া, শহীদুল ইসলাম, শাহান শাহ খন্দকার সোহেল, ডা. আবদুল খালেক ও আরমান ভূঁইয়া।

নরসিংদী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সিনিয়র সহ-সভাপতি করে এবং ১৮ জনকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। তারা হলেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এম. এ জলিল (সাবেক ভিপি. অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন, হারুন-অর-রশিদ, এ. কে. এম. গোলাম কবির কামাল (সাবেক জিএস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, বি. জি. রশিদ নওশের, দ্বীন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল (সাবেক ভিপি), ফাইজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জামাল আহামেদ চৌধুরী, আবদুল মালেক, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত ও আতাউল ইসলাম বাবুল।

কমিটিতে সাধারণ সম্পাদক মন্জুর এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ (সাবেক জিএস)। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছে পাঁচজন সদস্য। তারা হলেন- যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, আমান উল্লাহ আমান, শাজাহান মল্লিক, ইকবাল হোসেন ও এম. এন জামান।

অ্যাডভোকেট সিহাব, কাজী নিজাম উদ্দিন, বিল্লাল হোসেন ভূঁইয়া, মেহেদী হাসান রিফাত, শহীদুল ইসলাম, শেখ সফিকুল ইসলাম তুলু, মাহাবুবুর রহমান মনির, মাকসুদুল আলম মাকমুদ, কাজী আসাদুর রহমান মিলন, ইব্রাহিম কবির আলম ও মাহফুজুর রহমান।

আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে ।

উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপির কমিটির গঠন করার উদ্দেশ্যে গত ২৬ এপ্রিল বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।

এর আগে খায়রুল কবির ও মঞ্জুর এলাহী জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT