1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতির দায়িত্ব পেলেন মাখন দাস

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪৫ বার
Oplus_131072
138

নরসিংদী প্রতিবেদক: নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা জানানো হয়।

পত্রের মাধ্যমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ জানায়, সম্প্রতি নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বরত সভাপতি অনিল চন্দ্র ঘোষের প্রয়ানে পদটি শুন্য হয়। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত মাখন দাস জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম-কানুন মেনে চলার নির্দেশনার পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধও জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT