1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে বিশেষ অভিযান

মো: খাইয়রুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার
31

মো: খায়রুল ইসলাম : নরসিংদী পৌরসভাধীন পশ্চিম ব্রাহ্মন্দীস্থ নতুন বাজারে কতপিয় অসাধু ব্যবসায়ী জোরপূর্বক নরসিংদী জেলা পরিষদের জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছে।

বিষয়টি স্থানীয় প্রশাসনের এবং জেলা পরিষদের নজরে আসলে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার ও নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূও ই ইলহাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় অসাধু ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে সমস্যা সমাধান প্রদান করার নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ এর সাথে আলাপ করলে তিনি জানান, বিধিমালা অনুযায়ী জেলা পরিষদের সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবং জনস্বার্থে পরিষদের মালিকানাধীন সম্পত্তি ইজারা বা ভাড়া প্রদানের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে পরিষদের মালিকানাধীন জমির দখল বজায় রাখা।

এছাড়াও বিধিমালার ৪নং বিধিমোতাবেক (সম্পত্তির দখল বজায় রাখা অনুযায়ী) জেলা পরিষদ তার সম্পত্তির দখল বজায় রাখবে এবং পরিষদ তার সম্পত্তি থেকে অবৈধ দখলকারী যদি থাকে তাহলে তাকে উচ্ছেদ করবে। সেই অনুযায়ী পৌর শহরের ৩নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী মৌজায় নতুন বাজার এলাকায় জেলা পরিষদের জায়গা রয়েছে। এসব জায়গা কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে দখল করে রেখেছে। ইতিমধ্যে বেশকিছু অবৈধ জায়গা তালিকাভূক্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT