1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী জেলার সর্বোচ্চ করদাতা হলেন শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার
149

শেখ মানিক : নরসিংদী জেলার অনেক বড় বড় ব্যবসায়ীকে পেছনে ফেলে নরসিংদী জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত হয়েছেন শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তরুণ সমাজ সেবক মোঃ আজিজুর রহমান ভূইয়া খোকন। গত বুধবার (২০ ডিসেম্বর) ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদপত্র এবং স্মার্ট কার্ড তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আজিজুর রহমান ভূইয়া খোকন ‘জেলার শ্রেষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি শিবপুর পশ্চিম পাড়া মহল্লার মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি তাঁদের প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT