1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলায় ডেঙ্গুতে প্রথম এক নারীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৪৬ বার
40

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নরসিংদীতে পুষ্প রানি সাহা নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলা হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে।

গতকাল সোমবার রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্প রানী মারা যান। মারা যাওয়া পুস্প রানী নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ড: মো: নুরুল ইসলাম।

সিভিল সার্জন মো: নুরুল ইসলাম বলেন, গতকালকে পুষ্প রানী সাহা বুকে ব্যথা এবং শরীরে প্রচন্ড জ্বর নিয়ে জেলা হাসপাতালে আসছে। তাৎক্ষণিক আমরা তার চিকিৎসা ব্যবস্থা করি। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বুঝতে পারি পুষ্প রানী সাহা ডেঙ্গুজ্বরে আক্রান্ত। রাতে তার অবস্থা অবনতি হলে আমরা তাকে ঢাকা নেওয়ার কথা জানাই। কিন্তু তার পরিবারের লোকজন নিতে অস্বীকার করে। পরবর্তীতে রাতে সে মারা যায়। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।

এখনো পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুজের আক্রান্ত হয়ে ৭ জন রোগী ভর্তি রয়েছে। প্রতিদিনই নরসিংদী বিভিন্ন উপজেলা থেকে জ্বর নিয়ে মানুষজন আসছে জেলা ও সদর হাসপাতালে। এখনো পর্যন্ত জেলায় ৯১ জন ডেঙ্গু রোগীকে আমরা সেবা দিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT