1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী কারাগারের জেলার এর বিদায়ী সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ বার
53

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা কারাগার থেকে সদ্য বিদায় নেওয়া জেলা কারাগারের জেলার রিজিয়া বেগমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন জেল সুপার সহ সকলস্টাফরা।

বৃহস্প্রতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী জেলা কারাগারে অফিস রুমে বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় বিদায়ী জেলার রিজিয়া বেগম বলেন, নরসিংদী জেলা কারাগারের সাথে আমার সম্পর্কটা আত্মার সম্পর্কের রূপ নিয়েছে। এখানকার সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমি যতদিন এ জায়গায় দায়িত্বরত অবস্থায় ছিলাম সবসময় কারাগারের বন্দী সহ সকল স্টাফদের আপন করে নিয়েছি। সকলের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। আমার উপর যে দায়িত্বভার ছিলো সেটা যর্থাযর্থভাবে পালন করার চেষ্টা করেছি। কারাগারের পরিবেশ সুন্দর ও এখানকার বন্দিদের পরবর্তী সুন্দর একটি জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার সবটুকুই করার চেষ্টা করেছি।

নরসিংদী জেলা কারাগারে জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, উনি একজন দক্ষ, চৌকস, মানবিক জেলার হিসেবে এই জায়গায় পরিচিত লাভ করেছেন সবার কাছে। সব সময় দেখেছি কারাবন্দি মানুষ ও স্টাফদের কল্যাণের স্বার্থে নিরলস ভাবে কাজ করেছেন। দীর্ঘ কয়েক বছর যাবত নরসিংদী জেলা কারাগারে জন্য উনি অনেক ভাল ভাল কাজ করে গিয়েছেন। উনার বিদায় টা অবশ্যই কষ্টদায়ক। উনি যেখানেই যাবেন ওই জায়গাতেই সুন্দর একটি স্থানে রূপান্তরিত করবেন এই আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি জেলার নাসিম উদ্দিন, ফার্মাসিস্ট আফসানা মুনিরা, একাউন্ট্যান্ট, সর্বপ্রধানকারারক্ষী,প্রধান কারারক্ষী সহ অন্যান্য স্টাফরা। নরসিংদী জেলা কারাগার থেকে জেলার হিসেবে গাজীপুর জেলা কারাগারে উনার বদলি হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT