1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

নরসিংদী ইমপিরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

আমিনুর রহমান সাদী
  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩১ বার
Oplus_131072
91

আমিনুর রহমান সাদী : নব যুগে নব সাজে এসো নবীন দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী ইমপিরিয়াল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২১ ডিসেম্বর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জোবাঈর রাকিব।

অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজ মিঞা।

এই সময় বক্তরা ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশপ্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই। সবার লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন শেষে মানপত্র প্রদান করা হয়। তখন সকল অতিথিদের ফুল দিয়ে বরন ও সকলকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা শেষে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের নাচে গানে মাটি তোলা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT